চট্টগ্রাম ও আশপাশে মৃদু ভূমিকম্প
বৈশাখী নিউজ ডেস্ক: বন্দরনগরী চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের জেলাগুলোতে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ সোমবার সকাল ৬টা ২৭ মিনিটে অনুভূত এ ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৪.৭।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৭। ভূমিকম্পের উৎপত্তিস্থল খাগড়াছড়ির মানিকছড়ি থেকে ২১ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ রাশেদুজ্জামান বলেন, এটি একটি মৃদু (লাইট) ভূমিকম্প। এতে কোন ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
Related News
কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪Read More
চট্টগ্রামে ভবন ভাড়া নিয়ে ক্যাসিনো ব্যবসা, পাঁচ দেশের ৬৩ বিদেশি নাগরিক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন পশ্চিম জালালাবাদ এলাকায় একটি আটতলা ভবনজুড়ে অবৈধ ক্যাসিনোRead More



Comments are Closed