মেট্রোরেল ও বিআরটি নির্মাণ কাজের উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের প্রথম মেট্রোরেল ও বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের নির্মাণ কাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার (২৬ জুন) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে মেট্রোরেলের প্রথম অংশের (উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত) নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।
এ সময় প্রধানমন্ত্রী এই প্রকল্পের নির্মাতাদের কাছে অনুরোধ জানিয়ে বলেন, প্রকল্পে মেট্রোরেল উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত করা হচ্ছে। আমি অনুরোধ করব- এটা যেন ফার্মগেট পর্যন্ত বাড়ানো হয়।
কারণ হিসেবে তিনি বলেন, ‘ফার্মগেট একটি জংশন পয়েন্ট। সেখান থেকে সারা ঢাকা যোগাযোগ করা যায়। মেট্রোরেল সেখানে গেলে আরও বেশি মানুষ উপকৃত হবে। মেট্রোরেলেরও ভালো পয়সা কামাই হবে।’
প্রধানমন্ত্রী বলেন, আমরা পুরো ঢাকাকে বাস ও রেলপথের অধীনে আনতে চাই। এজন্য এমআরটি সঙ্গে বিআরটি নির্মাণ কাজ শুরু করেছি।
তিনি জানান, এমআরটি উত্তরা থেকে মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সামনে পর্যন্ত যাবে। এতে ৬০ হাজার যাত্রী উত্তরা থেকে মতিঝিল মাত্র ৩৮ মিনিটে যেতে পারবে। অর্থের সাশ্রয়ের পাশাপাশি সময়ও কম লাগবে। এ সময় শেখ হাসিনা ঢাকা-সিলেট মহাসড়ক চার লেন করারও ঘোষণা দেন।
Related News
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে ৭ ধাপে
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছেRead More
গ্যাস-বিদ্যুৎ কাল রাত থেকে স্বাভাবিক হবে: আশ্বাস প্রধানমন্ত্রীর
বৈশাখী নিউজ ডেস্ক: আগের মতো গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকRead More



Comments are Closed