Main Menu

গোলাপগঞ্জে বৃদ্ধের অর্ধ গলিত লাশ উদ্ধার

গোলাপগঞ্জ প্রতিনিধি : সিলেটের গোলাপগঞ্জে মোশাহিদ আলী (৭৫) নামে এক বৃদ্ধের অর্ধ গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার রনকেলী ধারাবহর এলাকায় নিজ বাড়ি হতে বৃদ্ধের লাশটি উদ্ধার করা হয়।
মোশাহিদ আলী মৃত হাজির আলীর পুত্র ও চেরাগ আলী (৪৫) এবং সায়েল আহমদ(৩৫) এর পিতা।

জানা যায়, উপজেলার রণকেলী ধারাবহর এলাকার মোশাহিদ আলী নামের এই বৃদ্ধ গত কয়েক বছর ধরে সন্তানদের কাছ হতে পৃথক বসবাস করে আসছিলেন। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে বৃদ্ধের বড় ছেলে চেরাগ আলী পিতার বসবাসকৃত ঘরে আসলে অর্ধ গলিত লাশ দেখতে পান। তিনি বিষয়টি আশপাশের লোকজনকে অবগত করে থানায় খবর দেন। খবর পেয়ে গোলাপগঞ্জ মডেল থানার অসি একেএম ফজলুল হক শিবলি সহ একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন এবং বৃদ্ধের অর্ধ গলিত লাশ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরন করেন । প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে লাশটি কয়েকদিন যাবত ঘরে পড়েছিল।

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম ফজলুল হক শিবলি বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিবারের দেওয়া খবরের ভিত্তিতে আমরা বৃদ্ধের অর্ধ গলিত লাশ উদ্ধার করেছি। প্রাথমিক ভাবে কিছু বলা যাচ্ছে না। আমরা ব্যাপারটি তদন্ত করে দেখছি। ময়নাতদন্তের রিপোর্টের পর জানা যাবে এটি স্বাভাবিক মৃত্যু কি না।

Share





Related News

Comments are Closed