Main Menu

বড়লেখায় বজ্রপাতে যুবকের মৃত্যু

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় বজ্রপাতে সেলিম উদ্দিন (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
সেলিম উপজেলার তালিমপুর ইউনিয়নের কলারতলীপার গ্রামের বাসিন্দা ফাতির আলীর ছেলে। বৃহস্পতিবার (২৩ জুন) ভোর ৬টার দিকে এ ঘটনা ঘটে।
বড়লেখা থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাত থেকে এলাকায় ঝড়বৃষ্টি শুরু হয়। বৃহস্পতিবার ভোররাতে বৃষ্টির মধ্যেই সেলিম উদ্দিন বাড়ির পাশের খালে মাছ ধরতে যান। সকাল ৬ টার দিকে হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই সেলিম উদ্দিনের মৃত্যু হয়। খবর পেয়ে পরিবারে লোকজন ও স্থানীয়রা সেলিমকে উদ্ধার করে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।
বড়লেখা থানার ডিউটি অফিসার এসআই মো. জাহাঙ্গীর আলম বজ্রপাতে সেলিমের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।

Share





Related News

Comments are Closed