কোম্পানীগঞ্জে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় মসজিদের ইমাম নিয়োগকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত আব্দুর রকিবের (৩৫) মৃত্যু হয়েছে।
বুধবার দিবাগত রাত দেড়টার দিকে সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত আব্দুর রকিব কোম্পানীগঞ্জ উপজেলার হাগাইল ইউনিয়নের পূর্ণাছগাম গ্রামের বাসিন্দা মৃত ছিকন্দর আলীর ছেলে।
স্থানীয়রা জানান, গত শুক্রবার জুমার নামাজ শেষে ইমাম নিয়োগ দেয়াকে কেন্দ্র করে উপজেলার দক্ষিণ রানিখাই ইউনিয়নের পূর্ণাছগাম গ্রামের বাসিন্দা লিয়াকত আলী, সুয়েব, শরিফ মিয়া, হেলাল মিয়াসহ কয়েক জনের সঙ্গে আব্দুর রকিবের কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে আব্দুর রকিবের ওপর হমালা চালায় তারা। পরে ওই দিন বিকালে গুরুতর আহত অবস্থায় আব্দুর রকিবকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এর ৫ দিন পর বুধবার রাত দেড়টার দিকে তার মৃত্যু হয়।
এ ব্যাপারে কোম্পানীগঞ্জ থানার ওসি মো. বায়েছের আলম বলেন, নিহতের মৃতদেহ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed