শহীদ মিনারে বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে আ’লীগের শ্রদ্ধা নিবেদন
বৈশাখী নিউজ ২৪ ডটকম : আওয়ামী লীগের ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এবং হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ ও তাঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করলো সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ।
বৃহস্পতিবার বেলা ১২টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করেছে আ’লীগ ও ১৪ দলের নেতৃবৃন্দ। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।
সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সিটি মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের সভাপতিত্বে ও জেলার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এডভোকেট নিজাম উদ্দিনের পরিচালনায় এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহ ফরিদ আহমদ, মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক ফয়জুল আনোয়ার আলোয়ার, বিজিত চৌধুরী, সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেসা হক, মহানগর শাখার দপ্তর সম্পাদক অ্যাড. শামসুল ইসলাম, জেলা শাখার যুব ও ক্রীড়া সম্পাদক অ্যাড. রঞ্জিত সরকার, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. আরমান আহমদ শিপলু, মহিলা আওয়ামী লীগ নেত্রী আসমা কামরান, রুবি ফাতেমা ইসলাম ও শাহানারা বেগম প্রমুখ।
আলোচনা সভায় বদর উদ্দিন আহমদ কামরান বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমৃত্যু যে স্বপ্নের সোনার বাংলার স্বপ্ন দেখে গেছেন সেই স্বপ্ন পূরণে তাঁরই সুযোগ্য কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বঙ্গবন্ধুর সৈনিকদের সাথে নিয়ে। তিনি আরোও বলেন বিএনপি-জামায়াত চক্র দেশবিরোধী ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তারা বাংলাদেশকে একটি জঙ্গি ও অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চায়। সাধারণ মানুষকে সাথে নিয়ে আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীদের এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
Related News
খুলনা থেকে অপহৃত কলেজ ছাত্রী সিলেটে উদ্ধার, যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর আম্বরখানায় অভিযান চালিয়ে অপহৃত এক কলেজছাত্রীকে উদ্ধার এবং এক যুবককে আটকRead More
মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) একদিনের সফরেRead More



Comments are Closed