সিলেট মিডিয়া ডটকম অফিসে চুরি
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর বন্দরবাজারস্থ সিটি বাণিজ্যিক ভবনের দ্বিতীয় তলায় ৩২নং কক্ষে অবস্থিত অনলইন নিউজ পোর্টাল সিলেট মিডিয়া ডটকম অফিসে দূর্ধর্ষ চুরি সংগঠিত হয়েছে। এসময় চুরেরা একটি ল্যাপটপ, একটি ট্যাব ও নগদ কিছু টাকা নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
পত্রিকার সাংবাদিকরা জানান, মঙ্গলবার সন্ধায় অফিসের নিয়মিত কাজ শেষে অফিসটি তালাবদ্ধ রেখে বাসায় যান। বুধবার দুপুর ২টার দিকে অফিসে পুনরায় এসে দেখেন তালা খোলা। পরে ভিতরে প্রবেশ করে ড্রয়ারে রক্ষিত একটি ট্যাব (এমাজন), একটি ল্যাপটপ (ডেল) এবং ড্রয়ারে রক্ষিত বিজ্ঞাপনের টাকা অনুমানিক ১০ হাজার যথা স্থানে নেই। সাথে সাথে বিষয়টি মার্কেট কর্তৃপক্ষ এবং সিলেট অনলাইন প্রেসক্লাব নের্তৃবৃন্দ ও পুলিশকে অবগত করা হয়।
খবর পেয়ে বন্দরবাজার পুলিশ ফাঁড়ির একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করে।
এদিকে ঘটনা জানার পর সিলেট অনলাইন প্রেসক্লাব সভাপতি কবি মুহিত চৌধুরী ও সহ-সাধারণ সম্পাদক এম সাইফুর রহমান তালুকদার সহ ক্লাব সদস্যবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন।
এসময় তারা ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও চুরি হওয়া মালামাল উদ্ধারের জন্য প্রশাসনের প্রতি জোর দাবী জানান।
এ ঘটনায় সিলেট মিডিয়ার প্রধান সম্পাদক মিসবাহ মনজুর কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করেছেন।
Related News
শাবিপ্রবিতে নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত, বহিরাগত যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাসে এক নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত করারRead More
বর্ণাঢ্য আয়োজনে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার। ক্যাম্পাস সাংবাদিকতা শিক্ষার্থীদেরRead More



Comments are Closed