Main Menu

সিলেটের শাহপরান থেকে যুবকের লাশ উদ্ধার

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট সদর উপজেলার শাহপরান এলাকা থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল ১১টার দিকে শাহপরান উপশহর থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত যুবকের নাম তপন দাস (৩৫)। সে সিলেট নগরীর শিবগঞ্জ সোনারপাড়ার বিরেন দাসের ছেলে।
পুলিশ জানিয়েছে, অতিরিক্ত নেশা করার কারণে তার মৃত্যু হয়েছে। সকালে তপনের লাশ রাস্তায় ফেলা অবস্থায় দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পুলিশ লাশ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল মুন্সি লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, অতিরিক্ত নেশা করার কারণে তার মৃত্যু হয়েছে বলে ধারনা করা হচ্ছে। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

 

Share





Related News

Comments are Closed