Main Menu

বিয়ানীবাজারে একই দিনে দু’জনের আত্মহত্যা

বিয়ানীবাজার প্রতিনিধি: সিলেটের বিয়ানীবাজারে একই দিনে দু’টি আত্মহত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের আকাখাজনা গ্রামে গোলাব আহমদের পুত্র লুকুর আহমদ (৩০) ও তিলপাড়া ইউনিয়নের শানেশ্বরে নিখিল চন্দ্র দাসের কন্যা জনি রানী দাস (১৫) এর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। বিয়ানীবাজার থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। তবে কি কারণে তারা আত্মহত্যা করেছে তা জানাতে পারেনি পুলিশ।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আবুল বাশার মোঃ বদরুজ্জামান জানান, আত্মহত্যার পৃথক ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।

Share





Related News

Comments are Closed