ফুলবাড়ীতে ৬ ব্যবসা প্রতিস্টানকে জরিমানা
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের দায়ে ৫ লাচ্ছা সেমাই প্রস্তুতকারি ও এক হোটেল ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসার এহেতেশাম রেজার নেতৃত্বে পৌরশহরের বিভিন্ন এলাকায় এই ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়।
ফুলবাড়ী থানার ওসি মকছেদ আলী বলেন, উপজেলা নির্বাহী অফিসার এহেতেশাম রেজার নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পৌরশহরের পশ্চিম গৌরীপাড়া এলাকায় অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্চা সেমাই প্রস্তুত করার দায়ে আনোয়ার হোসেন এর নিকট ৫০০০ টাকা, নিলুফা বেগম ১৫০০ টাকা, সায়মা বেগম ১০০০ হাজার, শিখা বেকারি ১০০০ টাকা জরিমানা আদায় করেন। এছাড়া পৌরশহরের খালিদ হোটেলে অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের দায়ে ৫০০ টাকা ও চকচকা এলাকায় জনতা বেকারির কারখানায় অভিযান চালিয়ে ২০০ টাকা জরিমানা আদায় করেন।
Related News
পঞ্চগড়ের আকাশে মায়াবী কাঞ্চনজঙ্ঘা, মেঘ সরতেই ধরা দিল হিমালয়ের রূপালি মুকুট
সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: অপেক্ষার প্রহর শেষে মেঘের আড়াল ভেদ করে উত্তরের আকাশেRead More
রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, তিনজনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: রংপুরের মিঠাপুকুর উপজেলার বৈরাগীগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে বাসের ধাক্কায়Read More



Comments are Closed