স্ত্রীর প্রেমিকের হাতে মার খেয়ে হাসপাতালে স্বামী
বৈশাখী নিউজ ডেস্ক: চাঁদপুরের মতলব উত্তর উপজেলার জহিরাবাদ ইউনিয়নের নেদামী গ্রামে স্ত্রীর প্রেমিকের হাতে মার খেয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে আলমাছ মিয়া নামের এক ব্যক্তি।
মঙ্গলবার (২১ জুন) বিকেলে স্ত্রীর প্রেমিক লোকজন নিয়ে এসে আলমাছকে বেধরক মারধর করে।
জানা যায়, সোমবার রাত ৯টায় স্ত্রী রুজিনা ও পরকীয়া প্রেমিক একই গ্রামের এবাদুল হক মাঝির ছেলে খলিলকে আপত্তিকর অবস্থায় দেখতে পায় ওই গ্রামের আলমাছ মিয়া। নিজ স্ত্রীকে এভাবে দেখে খলিলের পিছু নিয়ে তাকে ধরতে সক্ষম হয় আলমাছ। এরপর এলাকায় এ খবর ছড়িয়ে পরে।
এ ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার বিকেলে সাবেক চেয়ারম্যান মোসলেম উদ্দিন মাস্টার ও সাবেক মেম্বার সিরাজুল ইসলামের সামনে থেকে জোড়পূর্বক আলমাছকে নিয়ে যায় বখাটে খলিল, তার ভাই তৌহিদ, জলিল, ইসরাফিল, সেরাজুল মাঝির ছেলে খোরশেদ আলম, আক্তার হোসেন, মহর আলী মাঝির ছেলে নজরুল মাঝিসহ ১০/১২জন বখাটে।
তারা আলমাছকে গণধোলাই দেয়। দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করে আলমাছকে। পরে, স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে সে চিকিৎসাধীন রয়েছে।
সাবেক চেয়ারম্যান মোসলেম উদ্দিন মাস্টার বলেন, আমি এ ঘটনা সম্পর্কে আলমাছের সঙ্গে কথা বলছি। এমতাবস্থায় আলমাছকে খলিলসহ তার ভাইয়েরা আমার সামনে থেকে জোরপূর্বক ধরে নিয়ে মারধর করেছে। আমি তাদেরকে বাধা দিলেও তারা আমার কথা শুনেনি।
Related News
বিশ্ব স্ট্রোক দিবসে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের র্যালি
বৈশাখী নিউজ ডেস্ক: বন্দরনগরীর সর্ববৃহৎ হাসপাতাল এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম বিশ্ব স্ট্রোক দিবস ২০২৬ উপলক্ষে বৃহস্পতিবারRead More
সীতাকুণ্ডে বাস-লরির সংঘর্ষে নিহত ৫
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসের সঙ্গে লরির সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এRead More



Comments are Closed