ঈদে আসছে ‘আরজে মোখলেস’
বিনোদন ডেস্ক: অভিনেতা সাজু খাদেম কৌতুক বলতে খুব পছন্দ করেন। আর তাই নাটকেও তিনি পছন্দ করেন কমেডি চরিত্র করতে। তবে শুধু যে কমেডি নাটকে অভিনয় করেন তা নয়, সিরিয়াস নাটকেও সাজুকে দেখা যায়। প্রতিবারের মতো এবারও ঈদে আসছে সাজু খাদেম অভিনীত নাটক। তবে এটি সিরিয়াস নয়, কমেডি নাটক।
নাটকের নাম ‘আরজে মোখলেস’, পলাশ মাহবুবের রচনায় নাটকটি পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ। নাটকটিতে সাজু খাদেম ছাড়াও আরো অভিনয় করেছেন মৌসুমি হামিদ, রাশেদ মামুন অপু, সুজাত শিমুল এবং একটি বিশেষ চরিত্রে জাহিদ হোসেন শোভন।
‘আরজে মোখলেস’ নাটকের একটি দৃশ্যে অভিনেতা সাজু খাদেম।
নাটক প্রসঙ্গে অভিনেতা সাজু খাদেম বলেন, ‘আরজে মোখলেস নাটকটির গল্প অন্যরকম। শুটিং করার সময় আমরা বেশ মজা পেয়েছি। আরজে মোখলেসের চরিত্রে অভিনয় করার সুযোগ ছিল।’
নাট্যকার পলাশ মাহবুব বলেন, “সাধারণত আমি যে ধরনের নাটক লিখে থাকি, ‘আরজে মোখলেস’ নাটকটিও সেই ধাঁচের। আমরা একটি গল্প বলতে চেয়েছি, আশা করছি নাটকটি দর্শকদের ভালো লাগবে।”
‘আরজে মোখলেস’ নাটকটি ঈদের দ্বিতীয় দিন সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে বৈশাখী টেলিভিশনে প্রচারিত হবে।
Related News
এমসি কলেজে ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি সোসাইটি’র যাত্রা শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান মুরারি চাঁদ কলেজে (এমসি কলেজ) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতেRead More
নায়ক সালমান শাহর ৩০তম মৃত্যুবার্ষিকী আজ
বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে আলোচিত ও জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। অল্প সময়েরRead More



Comments are Closed