সোনার দাম বেড়েছে ভরিতে ১২২৫ টাকা
বৈশাখী নিউজ ডেস্ক: মাত্র ১৬ দিনের মাথায় সবমানের স্বর্ণের দাম বেড়েছে। সবেচেয়ে ভালো মানের স্বর্ণের দাম বেড়েছে ভরিতে এক হাজার ২২৫ টাকা। আর রূপার দাম বেড়েছে ভরিতে ৫৮ টাকা।
বাংলাদেশ জুয়েলার্স সমিতিও (বাজুস) আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার কারণে দেশের বাজারে সোনার দাম ভরিতে সর্বোচ্চ ১ হাজার ২২৫ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। নতুন এই দর আজ শনিবার থেকে কার্যকর হয়েছে।
বৃহস্পতিবার আন্তর্জাতিক বাজারে এক আউন্স (২৮.৩৫ গ্রাম প্রায়) সোনার দাম পৌঁছেছে ১,৩০০ ডলারে। এই দাম আরো বাড়বে বলে মনে করছেন বাজার বিশেষজ্ঞরা।
প্রতিবেশী ভারতের বাজারেও সোনার দাম বেড়েছে। ১০ গ্রাম সোনার দাম এক ধাক্কায় ৬০০ রুপি বেড়ে ৩১ হাজার ছাড়িয়েছে। আগস্ট মাসে বিক্রির জন্য মাল্টি কমডিটি এক্সচেঞ্জে যে সোনার বুকিং করা হচ্ছে, তাতে ১০ গ্রাম সোনার এখনকার থেকে ৬১৫ রুপি বেশি দাম দেয়া শুরু হয়েছে। এর ফলে ২.০২ শতাংশ বেড়ে ১০ গ্রাম সোনার দাম দাঁড়াতে পারে ৩১,০৫৯ রুপি।
সোনার দাম বৃদ্ধির পেছনে মার্কিন যুক্তরাষ্ট্রের সুদ না বাড়ানোকেই দায়ী করা হয়েছে। বৃহস্পতিবার সুদের হার নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছিল মার্কিন কেন্দ্রীয় ব্যাঙ্ক ফেডারেল রিজার্ভ। সুদ না বাড়ানোর কথা ঘোষণা করেছেন ফেড চেয়ারম্যান জেনেট ইয়েলেন। ভবিষ্যতে সুদ আরো কমতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।
মার্কিন বাজারে বিনিয়োগ করে থাকেন বিনিয়োগকারীরা। নিরাপত্তার দিক দিয়ে এই বিনিয়োগকে আদর্শ বলে মনে করা হয়। কিন্তু সুদের হার কম হলে বিনিয়োগকারীর নিশ্চিত বিনিয়োগের উদ্দেশে সোনা কিনতে শুরু করেন। এখন সেই কারণেই সোনার দাম বাড়ছে।
Related News
দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম
বৈশাখী নিউজ ডেস্ক: শুক্রবার স্বর্ণের দাম কমানোর পর ২৪ ঘণ্টা না যেতেই আবারও দাম বাড়ানোরRead More
ইউনিয়ন পর্যায়েও বসছে ভ্যাট, ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য মাসে ৫০০ টাকা
বৈশাখী নিউজ ডেস্ক: প্রান্তিক পর্যায়ের ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠানকে মূল্য সংযোজন কর (ভ্যাট) ব্যবস্থার আওতায় আনতে নতুনRead More



Comments are Closed