Main Menu

কমলগঞ্জে দরিদ্রদের মধ্যে অর্থ বিতরণ

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে দরিদ্র ৭১ জন দরিদ্র লোকের মধ্যে সংসদ সদস্য এর ঐচ্ছিক তহবিল থেকে ১ লাখ ৭৫ হাজার টাকা বিতরণ করা হয়েছে।
শনিবার (১৮ জুন) দুপুরে কমলগঞ্জ উপজেলা পরিষদ হল রুমে আনুষ্ঠিকভাবে এসব অর্থ বিতরণ করা হয়।
মৌলভীবাজার-২ (কুলাউড়া-কমলগঞ্জ আংশিক) নির্বাচনী এলাকার সংসদ সদস্য মো. আব্দুল মতিন এর ঐচ্ছিক তহবিল থেকে এ টাকা প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক, কমলকুঁড়ি সম্পাদক পিন্টু দেবনাথ প্রমুখ।

Share





Related News

Comments are Closed