কমলগঞ্জে যুবকের রহস্যজনক মৃত্যু
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ পৌর এলাকার ভানুগাছ বাজারে মুহিদ মিয়া (২১) নামের এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে।
শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে কমলগঞ্জ থানা পুলিশ নিহত যুবকের মরদেহটি উদ্ধার করেছে। নিহত মুহিদ ওই এলাকার ফিরোজ মিয়ার ছেলে।
পরিবারের সদস্যরা জানায়, শুক্রবার ইফতার নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা কাটাকাটি হয় মুহিদের। পরিবারের সদস্যদের দাবী, ইফতার নিয়ে ঝগড়া হলেও পরে তারা মুহিদকে নিয়ে ইফতার করেন। কিন্তু ইফতারের পর পরই বসত ঘরের পাশের একটি গাছে মুহিদকে ঝুলন্ত অবস্থায় দেখে বড় ভাই কামাল চিৎকার করলে পরিবারের অন্য সদস্যরা গাছ থেকে মুহিদকে নামান। পরে তাকে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে কমলগঞ্জ থানার ওসি বদরুল হাসান, সহকারী পুলিশ পরিদর্শক জাহিদুল হক ও আজিজুর রহমান এর নেতৃত্বে একদল পুলিশ শুক্রবার রাত ১০টায় ঘটনাস্থল পরিদর্শন করেন। রাতেই পুলিশ হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার মর্গে পাঠায়। এ ব্যাপারে কমলগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড হয়েছে।
Related News
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More



Comments are Closed