নতুন রূপ পাচ্ছে রিকাবীবাজার-মীরেরময়দান সড়ক
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর রিকাবীবাজার থেকে মীরেরময়দান পয়েন্ট অভিমুখী সড়কের প্রশস্ততা ছিল মাত্র ২৫ ফুট। কিন্তু এখন আর সেই ২৫ ফুটের রাস্তা নেই। মহানগরবাসীর চিরপরিরিচিত এই রাস্তাটির প্রশস্ততা এখন বেড়েছে প্রায় তিনগুন। বর্তমানে এই রাস্তার প্রশস্ততা ৭১ ফুট। শুধু তাই নয়, মধ্যখানে কারুকার্যময় ডিভাইডার এই রাস্তাটিকে দিয়েছে নতুন শোভা। এই সড়কের কাজ এখন শেষ পর্যায়ে। এখন দ্রæতগতিতে চলছে রাস্তার পশ্চিম অংশের কাজ। আগামী ২৪ জুন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এমপি এই সড়কের উন্নয়নকাজের উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে।
২০১৫ সালের ৩ সেপ্টেম্বর অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এমপি রিকাবীবাজার-মীরেরময়দান সড়ক প্রশস্তকরণ, ডিভাইডার নির্মাণ এবং ইলেকট্রিক পোল নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেছিলেন। প্রথমধাপে টেন্ডারের মাধ্যমে রাস্তার পূর্ব অংশের কাজ সম্পন্ন করা হয়। এই কাজে ব্যয় হয়েছে প্রায় ৭৮ লাখ টাকা। একই সাথে ডিভাইডার নির্মাণের কাজও চলে সমান গতিতে, এই কাজে ব্যয় হয় ২৪ লাখ টাকা। নান্দনিক রূপ দেওয়ার জন্য ডিভাইডার নির্মাণের জন্য রাজশাহী থেকে প্রকৌশলী এবং নির্মাণ শ্রমিক নিয়ে আসা হয়।
রাস্তার পূর্ব অংশ দিয়ে চলাচলকারী পথচারীদের সাথে আলাপকালে তারাও এই ডিভাইডারের নির্মাণশৈলীর প্রশংসা করেন। সিলেটের অন্যান্য ডিভাইডারের চেয়ে এই ডিভাইডারের স্বতন্ত্র বৈশিষ্ট্য এই সড়কের সৌন্দর্য্যে যোগ করেছে ভিন্ন মাত্রা-এরকম মন্তব্য পথচারীদের।
শনিবার সরেজমিন পরিদর্শনকালে আরও দেখা যায়, রাস্তার পশ্চিম অংশের কার্পেটিং কাজ চলছে দ্রæত গতিতে। এসময় কাজের তত্ত¡াবধানে নিয়োজিত সিলেট সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী সামসুল হক জানান, ‘৩/৪ দিনের মধ্যেই কার্পেটিংসহ আনুষঙ্গিক সব কাজ সম্পন্ন হয়ে যাবে।’ তিনি জানান, ‘পশ্চিম অংশে প্রায় ৩২০ মিটার রাস্তার কাজে ব্যয় হচ্ছে ৩৪ লাখ টাকা। সিটি কর্পোরেশনের নিজস্ব উন্নয়নমূলক কর্মকান্ডের আওতায় এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।’
এদিকে শনিবার সকালে রাস্তার সর্বশেষ ধাপের নির্মাণকাজ সরেজমিন পরিদর্শন করেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব। পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ তৌফিকুল হাদী, ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এস এম আবজাদ হোসেন, সংরক্ষিত ১ আসনের কাউন্সিলর কোহিনুর ইয়াসমিন ঝর্ণা, সিলেট সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) নুর আজিজুর রহমান, নির্বাহী প্রকৌশলী আলী আকবরসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।
রিকাবীবাজার-মীরেরময়দান সড়ক প্রশস্তকরণ, ডিভাইডার নির্মাণ এবং ইলেকট্রিক পোল নির্মাণ কাজের ব্যাপারে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব জানান, ‘এই সড়কটিকে শুধু সম্প্রসারণই করা হচ্ছে না, একইসাথে এই সড়কটিকে নান্দনিক সৌন্দর্র্য্যে রূপ দেওয়ার কাজ চলমান আছে। আগামী ২৪ জুন মাননীয় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এমপি এই কাজের উদ্বোধন করবেন।’
মূলকাজ সম্পন্ন হওয়ার পর সবুজ বৃক্ষরাজি দিয়ে এই সড়ককে সাজানোর পরিকল্পনা আছে-জানালেন এনামুল হাবীব।’
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed