Main Menu

যৌন হয়রানি ও বাল্য বিবাহ প্রতিরোধ র‌্যালী ও মানববন্ধন

বৈশাখী নিউজ ২৪ ডটকম: কক্সবাজারের রামু উচ্চ বালিকা বিদ্যালয় মেজনিন কমিউনিটি ওয়াচগ্রুপের উদ্যোগে শনিবার দুপুর সাড়ে ১২টায় রামু উচ্চ বালিকা বিদ্যালয়ের সামনে যৌন হয়রানি এবং বাল্য বিবাহ প্রতিরোধে র‌্যালী ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মেজনিন কর্মসূচির সেক্টর স্পেশালিস্ট রবিউল ইসলামের পরিচালনায় র‌্যালী ও মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন সাইমুম সরওয়ার কমল এমপি।
র‌্যালী ও মানববন্ধনে প্রধান অতিথি বলেন, যে কেউ যৌন হয়রানি ও বাল্য বিবাহের শিকার হতে পারে তাই যৌন হয়রানি ও বাল্য বিবাহের কুফল সম্পর্কে সবাইকে সচেতন থাকতে হবে এবং হয়রানিকারীকে আইনের আওতায় নিয়ে এসে কঠোর স্বাস্তি নিশ্চিত করতে হবে। তিনি আরো বলেন, সভ্য সমাজে নারী নির্যাতনকারীর কোন স্থান নেই।
র‌্যালী ও মানববন্ধনে বিশেষ অতিথি ছিলেন রামু উচ্চ বালিকা বিদ্যালযের প্রধান শিক্ষক ও কমিউনিটি ওয়াচগ্রুপের আহবায়ক জনাব সৈয়দ করীম।
উক্ত র‌্যালী ও মানববন্ধনে বক্তব্যে রাখেন মেজনিন কমিউনিটি ওয়াচগ্রুপের সদস্য এম জয়নাল আবেদিন এবং মেজনিন কর্মসূচির সেক্টর স্পেশালিস্ট মাসুদ রানা। এসময় আরো উপস্থিত ছিলেন ছালামুতুল্লাহ, খোরশেদুল আলম, আবুল ফয়েজ প্রমূখ।
মানববন্ধন ও র‌্যালী থেকে বক্তারা যৌন হয়রানি, বাল্য বিবাহ ও নারী নির্যাতন রুঁখতে সম্মিলিত ভাবে প্রতিবাদ গড়ে তোলার আহবান জানান।

Share





Related News

Comments are Closed