Main Menu

গোলাপগঞ্জে নামাজরত অবস্থায় মুসল্লির মৃত্যু

বিশেষ প্রতিনিধি: সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় নামাজরত অবস্থায় এক মুসল্লির মৃত্যুর খবর পাওয়া গেছে। মুসল্লির নাম মুফিক উদ্দীন (৫৬)।
জানা গেছে, উপজেলার লক্ষনাবন্দ এলাকার ইসলামাবাদ গ্রামের বাসিন্দা দিনমজুর মুফিক উদ্দীন বৃহস্পতিবার রোজা রেখে স্থানীয় মসজিদে আসরের নামাজরত অবস্থায় হঠাৎ মৃত্যুরকোলে ঢলে পড়েন। ইন্নালিল্লাহি…..রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ১ মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান। রাত সাড়ে ১০টায় স্থানীয় ফুরকানীয়া মাদ্রাসা মাঠে জানাযা শেষে নিজ পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়।
এদিকে, দিন মজুর মুফিক উদ্দীনের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন আফতাব উদ্দীন মেম্বার স্মৃতিপরিষদের সভাপতি সাংবাদিক জাকারিয়া তালুকদার।

Share





Related News

Comments are Closed