Main Menu

ছাতকে দু’পক্ষের সংঘর্ষে নারী সহ আহত ৩০

সুনামগঞ্জ সংবাদদাতা : সুনামগঞ্জের ছাতক উপজেলায় বাড়ীর সীমানা পিলার উপড়ে ফেলা কে কেন্দ্র করে দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে নারী সহ ৩০জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দীর্ঘ দিন ধরে বাড়ীর সীমানা নিয়ে বিরোধ চলে আসছে উপজেলার কালারুকা ইউনিয়নের শিমুলতলা গ্রামের শাহ মোহাম্মদ শুকুর আলীর ছেলে শাহ মোহাম্মদ শওকত আলী ও একই গ্রামের মৃত আব্দুল বারীর ছেলে আবুল হাসান মোহাম্মদ দৌলত মিয়ার মধ্যে। এ বিরোধ কে কেন্দ্র করে বুধবার সন্ধ্যায় কোন কিছু বুঝে উঠার আগেই দৌলত মিয়ার লোকজন শওকতের বসত ঘরের টিনের চালায় বৃষ্টির ন্যায় ইট পাটকেল নিক্ষেপ করে। পরে প্রভাবশালী দৌলত মিয়ার লোকজন দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে নিরীহ শওকত মিয়ার পরিবারের লোকজনের উপর হামলা করলে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন শওকতের বৃদ্ধ মাতা বানেছা বেগম, পিতা শাহ মোহাম্মদ শুকুর আলী। পরে ঘটনাস্থল হতে তাদের সহ অন্যান্য আহত শাহ মোহাম্মদ শওকত আলী, এখলাছ মিয়া, মোহাম্মদ আলী, জাহাঙ্গীর আলম, আলমগীর হোসেন, বুরহান উদ্দিন, আনোয়ার হোসেন, বলাই মিয়া, ফজল মিয়া, ফাতেমা বেগম, সালিশকারী সামছুদ্দিন, আনোয়ার উদ্দিন, মুহিবুর রহমান, তেরাই মিয়া, আবুল লেইছ, ফারুক মিয়া, আবুল হাসনাত, দৌলত মিয়ার পক্ষে পাবেল মিয়া ও জুয়েল মিয়া কে উপজেলা স্বাস্থ্য কমপ্লে¬ক্সে চিকিৎসা দেয়া হয়েছে।
ছাতক থানার উপ পরিদর্শক সুহেল আহমদের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রন করেন।
এ ব্যাপারে ছাতক থানার ওসি আশেক সুজা মামুন জানান পুলিশ ঘটনাস্থলে থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে।

Share





Related News

Comments are Closed