শ্রীমঙ্গলে পুরোহিতদের নিরাপত্তায় র্যাবের নজরদারি
শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার মন্দির গুলোর নিরাপত্তায় র্যাবের নজরদারী বৃদ্ধি করা হয়েছে। একই সাথে উভয় জেলার মন্দিরগুলোর পুরোহিতদের নিরাপত্তার আওতায় নিয়ে আসা হয়েছে। গত মঙ্গলবার র্যাব কর্মকর্তারা শহরের মন্দিরে গিয়ে পুরোহিতদের সাথে কথা বলে তাদের সার্বিক নিরাপত্তা প্রদানের আশ্বাস দেন।
শ্রী শ্রী শ্রীমঙ্গলেশ্বরী কালী বাড়ীর সেবাইত শ্রী ঝুমুর ভট্টাচার্য্য বলেন, মঙ্গলবার সকালে র্যাবের লোকজন এসে তাদের খোঁজ খবর নিয়েছেন। তারা এসময় র্যাবের মোবাইল নাম্বার দিয়ে গেছেন। কোন সমস্যা হলে সাথে সাথে ওই নাম্বারে যোগাযোগ করার জন্য র্যাবের পক্ষ থেকে বলা হয়েছে।
বুধবার র্যাব ৯ শ্রীমঙ্গলস্থ ক্যাম্পের কমান্ডার সিনিয়র এএসপি হায়াতুন নবীর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, স¤প্রতি দেশে কয়েকজন পুরোহিত হত্যাকান্ডের শিকার হলে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার মন্দিরগুলোর পুরোহিতদের কাছে র্যাবের মোবাইল নম্বর দেওয়া হয়েছে।
এছাড়া বিশেষ করে পর্যটন এলাকা হিসেবে শ্রীমঙ্গল উপজেলার মন্দির গুলোর পুরোহিতদের নিরাপত্তার বিষয়টি গুরুত্বেও সাথে দেখা হচ্ছে বলে জানান তিনি।
Related News
কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে অটোরিকশা, চালক নিখোঁজ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোরিক্সা টমটম পড়ে যাওয়ারRead More
কমলগঞ্জে রত্নগর্ভা মা সম্মাননা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রতœগর্ভা মা সম্মাননা স্মারক, অবসরপ্রাপ্তRead More



Comments are Closed