Main Menu

অবৈধ ভাবে ভারতে যাওয়ার সময় আটক ৪

শার্শা (যশোর) সংবাদদাতা: বেনাপোল সাদিপুর সীমান্ত দিয়ে অবৈধ ভাবে ভারতে যাওয়ার সময় বুধবার দুপুরে বাংলাদেশী ৩ মহিলা ও ১ যুবককে আটক করেছে ২৬ ব্যাটলিয়নের চেকপোষ্ট ক্যাম্পের বিজিবির সদস্যরা।
বিজিবি চেকপোষ্ট ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার নজরুল ইসলাম জানান, পাসপোর্ট ভিসা ছাড়া কিছু লোক সাদিপুর সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার জন্য নাপিতবাড়ি নামক স্থানে অবস্থান করছে- এমন সংবাদে সঙ্গীয় র্ফোস নিয়ে সেখানে অভিযান চালিয়ে ৩ জন মহিলা ও ১জন পুরুষকে আটক করা হয়। আটককৃতদের বাড়ি নড়াইল,বরিশাল ও যশোর জেলার বিভিন্ন এলাকায়। তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনের ১১সি ধারায় মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
বেনাপোল থানার এএসআই মতিয়ার রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

Share





Related News

Comments are Closed