Main Menu

মোবাইল প্রেমিকের সঙ্গে দেখা করতে এসে…

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে মোবাইল প্রেমের সুত্র ধরে প্রেমিকের সঙ্গে দেখা করতে এসে প্রেমিক কর্তৃক ধর্ষনের শিকার হয়েছে ৮ম শ্রেণির এক ছাত্রী। এই ঘটনায় ধর্ষনের শিকার ওই ছাত্রী বাদী হয়ে প্রেমিকের বিরুদ্ধে একটি ধর্ষন মামলা দায়ের করেছে। পুলিশ লম্পট ধর্ষককে আটক করেছে।
ধর্ষনের শিকার ওই ছাত্রী দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার হরিবাসর পাড়ার বাসিন্দা। সে দির্ঘদিন থেকে মোবাইলে প্রেম করে আসছিল পার্বতীপুর উপজেলার বালুপাড়া গ্রামের আব্দুস সোবহানের ছেলে মাহাফুজ ওরফে মাহাবুব(২৫) এর সাথে। সে এক পুত্র সন্তানের জনক।
প্রেমের সুত্র ধরে ওই স্কুল ছাত্রী গত মঙ্গলবার (১৪ জুন) সকালে ফুলবাড়ীতে আসে প্রেমিকের সঙ্গে দেখা করতে। প্রেমিক মাহাবুব বেড়ানোর কথা বলে ওই ছাত্রীকে নিয়ে পার্শ্ববর্তী নবাবগঞ্জ উপজেলার স্বপ্নপুরিতে নিয়ে যায়। সেখানে তাকে জোরপূর্বক ধর্ষন করে। এতে সে মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়লে তাকে ফুলবাড়ী হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে রেখে পালিয়ে যাওয়ার চেষ্ঠা করে মাহাবুব। এসময় হাসপাতালের চিকিৎসকদের সহায়তায় তাকে আটক করে থানায় খবর দেয়া হয়। খবর পেয়ে পুলিশ এসে ওই ধর্ষককে আটক করে নিয়ে যায়। এই ঘটনায় ওই দিন রাতেই ফুলবাড়ী থানায় একটি ধর্ষন মামলা দায়ের করেছে ধর্ষনের শিকার ওই ছাত্রী।
ফুলবাড়ী থানার ওসি মকছেদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মামলাটি তদন্তের জন্য আফতাবগঞ্জ পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ এসআই মিজানুর রহমানকে দায়ীত্ব দেয়া হয়েছে। বুধবার ধর্ষিতার ডাক্তারি পরীক্ষার জন্য দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে ।

Share





Related News

Comments are Closed