ফুলবাড়ীতে ভ্যান চালকের মৃতদেহ উদ্ধার
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে রফিকুল ইসলাম (৩৫) নামে এক ভ্যান চালকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকাল ১১টায় উপজেলার আলাদিপুর ইউনিয়নের কুরমুট এলাকা থেকে এই মৃতদেহ উদ্ধার করা হয়।
নিহত রফিকুল ইসলাম উপজেলার শিবনগর ইউনিয়নের গঙ্গাপ্রসাদ গ্রামের মোসেফ আলীর ছেলে।
এ ঘটনায় নিহত ভ্যানচালক রফিকুল ইসলামের ভাই শফিকুল ইসলাম বাদী হয়ে ফুলবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
ফুলবাড়ী থানার ওসি মকছেদ আলী বলেন, আলাদিপুর ইউনিয়ন চেয়ারম্যান মারফত খবর পেয়ে এক ভ্যানচালকের মৃতদেহ উদ্ধার করে দিনাজপুর মেডিক্যাল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। তিনি বলেন, কে বা কারা মঙ্গলবার রাতে ভ্যানচালক রফিকুল ইসলামকে হত্যা করে তার মৃতদেহটি পুকুর পাড়ে ফেলে দেয়। নিহত রফিকুল ইসলামের ভাই শফিকুল ইসলাম বলেন, রফিকুল ইসলাম পেশায় একজন ভ্যান চালক ছিল। মঙ্গলবার দুপুরে তার চার্জার ভ্যানটি নিয়ে বাড়ী থেকে বের হয়। এরপরে সে আর বাড়ীতে ফিরে আসেনি। বুধবার সকালে খবর পেয়ে তারা এসে রফিকুলের মৃতদেহ দেখতে পায়। কিন্তু তার ভ্যান পাওয়া যায়নি।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed