Main Menu

জৈন্তাপুরে ট্রাকের চাপায় মহিলা নিহত


জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুরে ট্রাক চাপায় এক মহিলার মৃত্যু হয়েছে। নিহত মাজেদা বেগমের (৪২) বাড়ি গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের হাজিপুর গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাজেদা বেগম মঙ্গলবার নিজ বাড়ি থেকে ইফতারী নিয়ে মেয়ের বাড়ি জৈন্তাপুর উপজেলার আসামপাড়া টিলাবাড়ি যাচ্ছিলেন। বেলা ২টায় গাড়িযোগে আসামপাড়া বাজারে পৌঁছেন। সেখান থেকে আসামপাড়া গুচ্ছগ্রাম যাওয়ার জন্য সিলেট-তামাবিল মহাসড়কের এক পাশ থেকে অপর পাশে যাওয়ার সময় একটি দ্রুতগামী ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৮-৫২৩৫) তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান।
ঘটনার পর উপস্থিত লোকজন রাস্তা অবরোধ করলে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত সিলেট-তামাবিল মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে৷ পরে স্থানীয় ইউপি চেয়ারম্যান এখলাছুর রহমানসহ গন্যমান্য ব্যক্তিদের সহযোগিতায় জৈন্তাপুর থানা ও হাইওয়ে পুলিশ যান চলাচল স্বাভাবিক করে।

 

Share





Related News

Comments are Closed