অভিযানের নামে ২১শ’ বিএনপি নেতাকর্মী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক : অভিযানের নামে সারাদেশ থেকে বিএনপির ২১শ’ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
সোমবার (১৩ জুন) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
রিজভী বলেন, গণতন্ত্রকামী রাজনৈতিক দলের নেতাকর্মীদের ওপর জুলুম অত্যাচারের জন্য এ অভিযান চালানো হয়েছে। জঙ্গি অভিযানের নামে দেশবাসীর ওপর চারানো হচ্ছে স্টিম রোলার।
এ অভিযান ধারাবাহিক হত্যাকাণ্ড বন্ধ করার জন্য নয়, গণতন্ত্রকামী রাজনৈতিক দলের নেতাকর্মীদের হয়রানীর জন্যই গ্রেফতার অভিযান চালানো হচ্ছে বলেও মন্তব্য রুহুল কবির রিজভীর।
জঙ্গিবাদ আড়াল করতে এ অভিযান চালিয়ে সাধারণ মানুষকে হয়রানী করছে বলেও অভিযোগ করেন তিনি।
রিজভী বলেন, ‘বাংলাদেশে উগ্রবাদীদের হত্যাকাণ্ড নিয়ে প্রায় সাত হাজারের অধিক মানুষকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ২১শ’র অধিক বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার করা হচ্ছে অসংখ্য নিরীহ ও সাধারণ মানুষকে। অথচ মূল জঙ্গিদের এখনও চিহ্নিত করতে পারেনি। মাত্র ৮৫ জনকে সন্দেহভাজনকে জঙ্গি হিসেবে আটক করা হয়েছে বলে পুলিশ সদর দফতর থেকে প্রেরিত বার্তায় বলা হয়েছে’।
এক প্রশ্নে জাবাবে রিজভী বলেন, চাপে রাখতে শীর্ষ নেতা থেকে শুরু করে ভাইস চেয়ারম্যান, যুগ্ম মহাসচিবদের বাড়ির সামনে সাদা পোশাকে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এ কিসের আলামত। বিএনপি নেতাকমীরা স্বাভাবিক ভাবে চলাফেরাও করতে পারছে না।
বিএনপির এ নেতা বলেন, অভিযানের নামে গণগ্রেফতার এবং বন্দুক যুদ্ধের নামে প্রাণহানীর ঘটনা ঈদের আগে দেশের মানুষকে ঠেলে দেওয়া হয়েছে ভীতি আর আতঙ্কের রাজ্যে। চাদাবজিও চলছে হরদম।
বিগত আন্দোলনে পেট্রোল বোমা নিক্ষেপ করার জন্য আওয়ামী লীগকে দায়ী করে তিনি বলেন, ‘যেখানেই পেট্রোল বোমা ও আগুন সেখানেই আওয়ামীরা। তাদের রাজনৈতিক সংস্কৃতিই হচ্ছে সন্ত্রাস ও শক্তি প্রয়োগ করা। পাশাপাশি অপপ্রচার ও ষড়যন্ত্রের পথে হাঁটতে আওয়ামী লীগের জুড়ি মেলা ভার।’
সরকার পুলিশকে ব্যবহার করে গায়ের জোরে যে কারো বিরুদ্ধে মিথ্যা ও সাজানো মামলা দায়ের করেছে। এ ধরনের মামলা হাস্যকর এবং জনগণ তা বিশ্বাস করবে না বলেও মন্তব্য করেন তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বিএনপির যুগ্ম মহাসচিব মজিবুর রহমান সারোয়ার, অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল. সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, মাহবুবুল হক নান্নু, সহ দফতর সম্পাদক আসাদুল করিম শাহীন প্রমুখ।
Related News
শাহবাগে গণবিক্ষোভের ডাক দিলেন হাসনাত আবদুল্লাহ
বৈশাখী নিউজ ডেস্ক: নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের দাম বৃদ্ধি, জননিরাপত্তাহীনতা, আইনের শাসনের অনুপস্থিতি, হত্যাকাণ্ড,Read More
এনসিপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, আছেন সিলেটের যারা
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর পুনর্গঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।Read More



Comments are Closed