মা-মেয়েকে ধর্ষণ, ২ স্বেচ্ছাসেবকলীগ নেতা বহিষ্কার
বৈশাখী নিউজ ডেস্ক : পটুয়াখালীর বাউফল উপজেলায় সনাতন ধর্মাবলম্বী মা ও মেয়েকে গণধর্ষণে জড়িত থাকায় স্থানীয় স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। সোমবার (১৩ জুন) উপজেলা স্বেচ্ছাসেবক লীগ তাদের বহিষ্কারের সিদ্ধান্তের কথা জানায়। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হারুন অর রশিদ খান এর সত্যতা নিশ্চিত করেছেন।
বহিষ্কৃত দুই ধর্ষক হলেন, উপজেলার নাজিরপুর ইউনিয়নের রায় তাঁতেরকাঠি গ্রামের বাসিন্দা ১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি নুর আলম মল্লিক (৩৫) ও সাংগঠনিক সম্পাদক আবদুর রহিম (৩০)।
এদিকে, ধর্ষণের দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন আসামি নুরে আলম মল্লিক।
সোমবার বিকেল সাড়ে ৫টায় পটুয়াখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আমিরুল ইসলামের কাছে এ জবানবন্দি দেন তিনি।
পরে ভিকটিম মা ও মেয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২২ ধারায় ধর্ষণের ঘটনার বর্ণনা দিয়ে বিচারকের কাছে জবানবন্দি দেন বলে জানা গেছে।
গত শনিবার রাতে উপজেলার কাছিপাড়া ইউনিয়নের উত্তর কাছিপাড়া গ্রামের ওই গৃহবধূ (৩৮) ও তার কলেজপড়ুয়া মেয়েকে (১৭) একটি ট্রলারে তুলে ভরিপাশা পয়েন্টে তেঁতুলিয়া নদীর চর ঈশানের কাছে এনে গণধর্ষণ করেন বহিষ্কৃত স্বেচ্ছাসেবক লীগের ওই দুই নেতাসহ ৫ জন।
এ সময় ভিকটিমদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাদের উদ্ধার করে ও ধর্ষক নুর আলমকে আটক করে। বাকি ধর্ষকরা পালিয়ে যায়।
এ ঘটনায় পরদিন রোববার বাউফল থানায় ৫ জনের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন ধর্ষিত গৃহবধূর স্বামী। কিন্তু পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।
Related News
বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: দৈনিক সমকালের বরিশালের সাবেক ব্যুরো প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্তRead More
বরিশালে পুলিশ হেফাজতে নারীর মৃত্যু, হত্যার অভিযোগ স্বামীর
বৈশাখী নিউজ ডেস্ক: বরিশালের বাকেরগঞ্জে পুলিশ হেফাজতে নাদিরা বেগম (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।Read More



Comments are Closed