অনিবন্ধিত সিম সচল হলে ৪ হাজার টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক : অনিবন্ধিত সিম সচল পাওয়া গেলে সংশ্লিষ্ট অপারেটরকে সিম প্রতি ৫০ মার্কিন ডলার (বাংলাদেশি টাকায় ৩ হাজার ৯৪৩ টাকা) করে জরিমানা করা হবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।
এজন্য আগামী সপ্তাহ থেকেই আইন-শৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযান পরিচালনার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ জানাবেন বলেও জানিয়েছেন তারানা হালিম।
প্রতিমন্ত্রী শুক্রবার তার ভেরিফায়েড ফেসবুক পেজে এসব তথ্য জানান। তিনি ফেসবুকে লিখেছেন, ‘সিম নিবন্ধনের কাজ ভালভাবে সম্পন্ন হয়েছে। ১১ কোটি ৬০ লাখ গ্রাহক তাদের সিম বায়োমেট্রিক্স পদ্ধতিতে নিবন্ধন করে তাদের নাগরিক দায়িত্ব পালন করেছেন।’
তিনি লিখেছেন, এখন আমাদের দায়বদ্ধতার জায়গা থেকে ৭ জুলাই হতে সকল মোবাইল অপারেটরদের মাধ্যমে কার কতটি সিম, কোন অপারেটর এর তার জাতীয় পরিচয়পত্রের (ঘওউ) বিপরীতে নিবন্ধিত হয়েছে তা প্রতিটি গ্রাহককে জানিয়ে দেওয়া হবে।’
তারানা হালিম আরও জানান, বিটিআরসির হিসাব মতে ১ জুন থেকে ৭ জুন পর্যন্ত অবৈধ ভিওআইপির পরিমাণ নজিরবিহীন ভাবে কমে গেছে যার ফলে সরকারের রাজস্ব আয়ও বৃদ্ধি পেয়েছে।
Related News
গ্যাস-বিদ্যুৎ কাল রাত থেকে স্বাভাবিক হবে: আশ্বাস প্রধানমন্ত্রীর
বৈশাখী নিউজ ডেস্ক: আগের মতো গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকRead More
আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, তদন্তে দুদক
বৈশাখী নিউজ ডেস্ক: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটিRead More



Comments are Closed