সিলেটে ছাত্রলীগ নেতা আলীকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট জেলা ছাত্রলীগ নেতা আলী হোসেনকে ৭২ ঘণ্টার মধ্যে গ্রেফতারের দাবিতে সিলেট নগরীর পাঁচটি এলাকার জনসাধারণ একত্রিত হয়ে মানববন্ধন করেছেন।
৯ জুন বৃহস্পতিবার দুপুরে নগরীর উপশহর মেইন রোডে এ মানবন্ধনটি পালিত হয়।
২৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বাদশা মিয়ার সভাপতিত্বে মানববন্ধনে বক্তারা বলেন, ছাত্রলীগের আলী হোসেনের অবৈধ জায়গা দখল,সন্ত্রাসী কর্মকান্ড ও চাঁদাবাজির কারণে অতিষ্ট সিলেট নগরীর গাজী বুরহান উদ্দিন আবাসিক এলাকা, তেররতন, সৈদানীবাগ, উপশহর ও সাদারপাড়া এলাকার বাসিন্দারা। আলীর নানা অপকর্মের কারণে একাধিকবার পুলিশ প্রশাসনের দারস্থ হলেও প্রশাসন আজ রহস্যজনক কারণে নীরব। আলীর বিরুদ্ধে ৭২ ঘণ্টার মধ্যে আইনশৃঙ্খলাবাহিনী যথাযথ ব্যবস্থা না নিলে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
মানববন্ধনে বক্তারা আরো বলেন, পাঁচটি এলাকার স্থানীয় ব্যক্তিদের উত্তরাধিকার ভাবে প্রাপ্ত জায়গার উপর দীর্ঘদিন থেকে আলী হোসেন সাইনবোর্ড লাগিয়ে মোটা অংকের চাঁদা দাবি করে আসছে। তার অপকর্মের কারণে এলাকাবাসি অতিষ্ট। দাবিকৃত চাঁদা না দিলে পুলিশ দিয়ে অযথা হয়রানি করে থাকে ।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, উমেদ চৌধুরী, শাহেদ চৌধুরী, কচ্চু মিয়া, ফয়জু মিয়া, কাদির মিয়া, বাবুল মিয়া, মুতাল্লিব আহমদ, হোসেন আহমদ, মান্নান আহমদ, আক্কাছ আলী, কালাম আহমদ প্রমুখ।
Related News
কোম্পানীগঞ্জে ৮৬ লাখ টাকার ভারতীয় ওষুধ-পণ্য জব্দ, আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় পুলিশের পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য ও বিভিন্নRead More
কানাইঘাটে চোরাইপণ্যবাহী পিকআপের ধাক্কায় কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সীমান্তবর্তী সুনারতনপুঞ্জি গ্রামে পিকআপের চাকায় পিষ্টRead More



Comments are Closed