সিলেটে ভারতীয় মদসহ ২ ছাত্রলীগকর্মী আটক
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে ভারতীয় মদসহ ছাত্রলীগের দুই কর্মীকে আটক করেছে পুলিশ।
বুধবার দিবাগত রাত ২টার দিকে সদর উপজেলার রড়শালা এলাকা থেকে তাদের আটক করা হয়। তাদের কাছ থেকে দুই বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আটককৃরা হলেন- সুফিয়ান ও দিলওয়ার। তারা সিলেট জেলা ছাত্রলীগের সাথে জড়িত বলে জানা গেছে।
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌছুল আলম আটকের বিষয়টি নিশ্চিত করে সংবাদমাধ্যমকে জানান- সুফিয়ান ও দিলওয়ারকে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
« ৩২ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে ‘জাফলং সেতু’ (Previous News)
Related News
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More
বিশ্বনাথে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। সারাদেশের সঙ্গে সমন্বয়Read More



Comments are Closed