সন্ত্রাসী হামলায় সিলেট পলিটেকনিকেল ইন্সটিটিউটের ২ ছাত্র আহত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট পলিটেকনিকেল ইন্সটিটিউটের ছাত্রের উপর চাঁদবাজরা হামলা চালিয়েছে। তাদের হামলায় দুই ছাত্র গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তারা ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪র্থ তলার ৫নং ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। হামলায় আহতরা হলেন- ৫ম বর্ষের ছাত্র নাজমুল হোসেন নিপু ও ৭ম বর্ষের ছাত্র মোঃ বায়জিদ খান বাধন।
জানা যায়, দক্ষিন সুরমা এলাকার বরইকান্দি গ্রামের হাছান, দবির, বাবলা, রাইম উদ্দিন, রাবেল, জাহেদ গংরা পলিটেকনিকেলের ছাত্র নাজমুলের কাছে কয়েক মাস ধরে চাঁদা দাবী করে আসছে। গত ৮ জুন বুধবার দিবাগত রাত ১১টায় বরইকান্দি ইউনিয়নের হাবিব হোসেন কমপ্লেক্স-২ এর নিপুর রুমের দরজায় নক করে। দরজা খোলার পর হাছান গংরা বলে সিলেট পলিটেকনিকেল ইন্সটিটিউটে পড়তে হলে আমাদেরকে চাঁদা দিতে হবে। নিপু চাঁদা দিতে অস্বীকার করায় তারা উত্তেজিত হয়ে দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। তার চিৎকার শুনে ৭ম বর্ষের ছাত্র মোঃ বায়জিদ খান বাধন এগিয়ে আসলে হামলাকারীরা তার উপরও হামলা চালায়। এক পর্যায়ে হামলাকারীরা নিপুকে বাসা থেকে জোরপূর্বক তুলে নিয়ে আল সামাস কমিউনিটি সেন্টারের গেটের সামনে নিয়ে বেধড়ক মারপিট করে ফেলে রেখে যায়। এ সময় হামলাকারী নিপুর ব্যবহৃত সোনার চেইন, রূপার ব্যাসলেট এবং মানিব্যাগে থাকা সাড়ে ৮ হাজার টাকা লুট করে নিয়ে যায়। তার চিৎকার শুনে পথচারীরা তাকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। আহতরা ময়মনসিংহ সদরের মাসকান্দি গ্রামেরর ফজলুল হকের পুত্র নাজমুল হোসেন নিপু এবং ময়মনসিংহ শহরের মহারাজা রোডের মোঃ আলী নেওয়াজ খানের পুত্র বায়জিদ খান বাধন।
ঘটনার খবর পেয়ে দক্ষিণ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। বৃহস্পতিবার বিকেলে শেষ খবর পাওয়া পর্যন্ত থানায় মামলা দায়েরর প্রস্তুতি চলছে।
Related News
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More
বিশ্বনাথে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। সারাদেশের সঙ্গে সমন্বয়Read More



Comments are Closed