ফেঞ্চুগঞ্জে ট্রেনে কাটা পড়ে কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ২৪ ডটকম : সিলেটের ফেঞ্চুগঞ্জে ট্রেনের নিচে কাটা পড়ে সাইদুর রহমান হিমেল (১৩) নামের ১ কিশোরের মৃত্যু হয়েছে।
ফেঞ্চুগঞ্জ উপজেলার কটালপুর রেলক্রসিংয়ে আজ বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাইদুর রহমান হিমেল উপজেলার কটালপুরের ফকিরপাড়া গ্রামের ফজলুর রহমানের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৭টার দিকে ওই কিশোর রেল লাইন ধরে হাঁটছিল। এসময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী উদয়ন এক্সপ্রেস ট্রেনের নিচে সে কাটা পড়ে।
খবর পেয়ে সকাল ৯টায় সিলেট রেলওয়ে জিআরপি থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) ইয়ার আলীর নেতৃত্বে কিশোরের খণ্ডিত মৃতদেহ উদ্ধার করে পুলিশ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
নিহত কিশোরের বাবার বরাত দিয়ে সিলেট রেলওয়ে জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সংবাদ মাধ্যমকে বলেন, সে মানসিক প্রতিবন্ধী ছিল। এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Related News
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More
বিশ্বনাথে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। সারাদেশের সঙ্গে সমন্বয়Read More



Comments are Closed