ঢাকায় কাঁচা মরিচের কেজি ১৫ টাকা
নিউজ ডেস্ক: রমজানে প্রতিবছর যে পণ্যটির দাম সবচেয়ে বেশি বাড়ে তা হচ্ছে কাঁচা মরিচ। অন্যান্য বছর রজমানের শুরুতে দেড়শ থেকে দুইশ টাকা দরেও কাঁচামরিচ বিক্রি হতে দেখা গেছে।
এবার বিপরীত চিত্র দেখা গেছে কাঁচা মরিচের বাজারে। সবজির বাজারের অন্যতম উপকরণ কাঁচা মরিচ বৃহস্পতিবার (৯ জুন) সকালে মাত্র ১৫ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে রাজধানীর সবচেয়ে বড় কাঁচাবাজার কারওয়ান বাজারে। যা বুধবারও ছিল ৪০ টাকা কেজি।
সকালে সবজির বাজারে এসে ঠিক যেন হতভম্ব হয়ে গিয়েছিলেন ক্রেতা আনোয়ার হোসেন। বলছিলেন, কাঁচা মরিচের কেজি যে ১৫ টাকা হয়, তা তিনি অনেক বছরে প্রথম দেখলেন। আনোয়ার হোসেনের মতই বিস্ময় আর কৌতুহল ছিল অন্য সকল ক্রেতার মাঝেও।
বিক্রেতাদের সাথে কথা বলে জানা গেছে, প্রচুর সরবরাহ এবং বৃষ্টির কারণে এই দর পতন। তাছাড়া বাজারে ক্রেতা স্বল্পতা এর সাথে যোগ করেছে নতুন মাত্রা।
তবে কারওয়ান বাজারে কাঁচামরিচের কেজি ১৫ টাকা হলেও রাজধানীর অন্যত্র বুধবার ৩০-৪০ টাকা দরে পণ্যটি বিক্রি হয়েছে।
Related News
দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম
বৈশাখী নিউজ ডেস্ক: শুক্রবার স্বর্ণের দাম কমানোর পর ২৪ ঘণ্টা না যেতেই আবারও দাম বাড়ানোরRead More
ইউনিয়ন পর্যায়েও বসছে ভ্যাট, ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য মাসে ৫০০ টাকা
বৈশাখী নিউজ ডেস্ক: প্রান্তিক পর্যায়ের ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠানকে মূল্য সংযোজন কর (ভ্যাট) ব্যবস্থার আওতায় আনতে নতুনRead More



Comments are Closed