ঢাকা-সিলেট মহাসড়কের শেরপুর সেতু দিয়ে যান চলাচল বন্ধ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: আজ ৯ জুন থেকে ২২ জুন ভোর পর্যন্ত ১৪দিন ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ থাকবে। মৌলভীবাজারের শেরপুরে কুশিয়ারা নদীর উপর শেরপুর সেতুর সংস্কার কাজের জন্য এই সড়কে যান চলাচল বন্ধ থাকবে।
সড়ক বিভাগ সিলেটের নির্বাহী প্রকৌশলী মনিরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এই সময়ে বিকল্প হিসেবে মৌলভীবাজার-রাজনগর-ফেঞ্চুগঞ্জ সড়ক ব্যবহার করার জন্য যাত্রী ও চালককে অনুরোধ জানিয়েছেন তিনি।
বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, সিলেট সড়ক বিভাগাধীন ঢাকা (কাঁচপুর)-ভৈরব-জগদীশপুর-শায়েস্তাগঞ্জ-সিলেট-তামাবিল-জাফলং সড়কের ২০৪ কিলোমিটারে অবস্থিত শেরপুর সেতুর জরুরী মেরামত কাজের জন্য ৯ জুন ভোর ৬ টা থেকে ২২ জুন ভোর ৬ টা পর্যন্ত এই সেতুর উপর দিয়ে সব ধরণের যান চলাচল বন্ধ থাকবে
Related News
কমলগঞ্জে রত্নগর্ভা মা সম্মাননা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রতœগর্ভা মা সম্মাননা স্মারক, অবসরপ্রাপ্তRead More
কমলগঞ্জে আনসার ভিডিপি সদস্যদের পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজারে আনসার ভিডিপি সদস্যরা পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন।Read More



Comments are Closed