Main Menu

ঝিনাইদহ সদর উপজেলা চেয়ারম্যান আলীম বরখাস্ত

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ সদর বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আব্দুল আলীমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
স্থানীয় সরকার পল্লী উন্নয়ণ ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জুলিয়া মঈন এক প্রজ্ঞাপনে তাকে সাময়িকভাবে বরখাস্ত করার আদেশ জারী করেন।

ঝিনাইদহ স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক আবু ইউসুফ মোঃ রেজাউর রহমান সোমবার দুপুরে জানান, ঝিনাইদহ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল আলীমের বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় দায়েরকৃত মামলার অভিযোগপত্র আদালতে গৃহীত হওয়ায় তাকে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়েছে। তিনি নির্দোশ হলে আবারো পুনর্বহাল হবেন।
স্থানীয় সরকার পল্লী উন্নয়ণ ও সমবায় মন্ত্রণালয় থেকে পাঠানো প্রজ্ঞাপনে বলা হয়েছে, মামলার আসামী হওয়ার কারণে তার দ্বারা উপজেলা পরিষদের ক্ষমতা প্রয়োগ জনস্বার্থের পরিপন্থি মর্মে সরকার মনে করে। সেহেতু উপজেলা পরিষদ ১৯৯৮ (উপজেলা পরিষদ (সংশোধন) আইন ২০১১ দ্বারা সংশোধিত এর ১৩খ (১) ধারা অনুসারে ঝিনাইদহ সদর উপজেলা চেয়ারম্যান এড আব্দুল আলীমকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।

ঝিনাইদহ সদর থানার ওসি হাসান হাফিজুর রহমান জানান, আলীমের বিরুদ্ধে দুইটি মামলা রয়েছে।
এর মধ্যে জিআর ৩২/১৫ নং মামলার চার্জসিট আদালত গ্রহন করেছেন।

এ বিষয়ে ঝিনাইদহ সদর উপজেলা চেয়ারম্যান এডভোকেট আব্দুল আলীম জানান, এ সংক্রান্ত চিঠি আমি পেয়েছি। এই আদেশের বিরুদ্ধে আমি উচ্চ আদালতে যাচ্ছি। আশা করি ন্যায় বিচার পাব।

Share





Related News

Comments are Closed