Main Menu

ঠাকুরগাঁওয়ে রমজানের পবিত্রতা রক্ষায় র‌্যালি-সমাবেশ

আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে স্বাগত র‌্যালি ও সমাবেশ করেছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন জেলা শাখা।

এ উপলক্ষে রোববার দুপুর ২টায় পাবলিক লাইব্রেরী মাঠ প্রাঙ্গণ থেকে একটি স্বাগত র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং সমবায় মার্কেট চত্বরে এসে শেষ হয়। এসময় এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ঠাকুরগাঁও জেলা শাখার সহ সভাপতি মুহাম্মদ সারাফাত হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঠাকুরগাঁও জেলার সহ সভাপতি আলহাজ্ব মাওলানা মাহফুজুর রহমান, সেক্রেটারি মাওলানা হাফিজউদ্দিন, ইসলামী ছাত্র আন্দোলন জেলা শাখার সাধারণ সম্পাদক মুহা.হারুন অর রশিদ প্রমুখ। এসময় ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা উপস্থি ছিলেন।

বক্তারা বলেন, সর্বস্তরের জনগণকে মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে দিনের বেলা পানাহার থেকে বিরত থাকতে এবং সরকারকে রমজানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ করতে হবে। এছাড়া ইফতার-সেহেরি-তারাবির নামাজের সময় নিরবচ্ছিন্ন বিদ্যুুৎ সরবরাহ ও অশ্লীলতা বেহায়াপনা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার আহবান জানান।

Share





Related News

Comments are Closed