জগন্নাথপুরে রানীগঞ্জ ইউপিতে আ.লীগ প্রার্থী বিজয়ী
মো: আব্দুল ওয়াহিদ, জগন্নাথপুর থেকে: জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী শহিদুল ইসলাম রানা ৬ হাজার ৫শ ৫২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দী বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী সামছুল ইসলাম পেয়েছেন ৫ হাজার ১শ ৫১ ভোট, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল হাফিজ মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৩ হাজার ২২ ভোট, স্বতন্ত্র প্রার্থী সুজায়েল আহমদ ঘোড়া প্রতীকে পেয়েছেন ১ হাজার ৬শ ৬০ ভোট, আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব মজলুল হক আনারস প্রতীকে পেয়েছেন ১শ ২২ ভোট।
সংরক্ষিত মহিলা সদস্য পদে বিজয়ী হয়েছেন, ১,২ ও ৩নং ওয়ার্ডে রোকসানা বেগম, ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডে এলাচি বিবি, ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে আম্বিয়া বেগম।
সাধারণ সদস্য পদে বিজয়ী হয়েছেন ১নং ওয়ার্ডে মাহমদ মিয়া, ২নং ওয়ার্ডে নাজমুল হক, ৩নং ওয়ার্ডে বজলু মিয়া, ৪নং ওয়ার্ডে তেরাব আলী তেরা মিয়া, ৫নং ওয়ার্ডে ইসরাক আলী, ৬ নং ওয়ার্ডে আবুল কালাম, ৭নং ওয়ার্ডে মিলাদ হোসেন, ৮নং ওয়ার্ডে মুকিদ মিয়া, ৯নং ওয়ার্ডে আব্দুর জলিল।
Related News
জগন্নাথপুরে সাড়ে ৩ কোটি টাকার প্রতারণার মামলায় ২ ভাই কারাগারে
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুরের বহুল আলোচিত সাড়ে ৩ কোটি টাকা প্রতারণারRead More
ঢলের পানিতে তলিয়ে গেছে সুনামগঞ্জ-তাহিরপুর সড়ক
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: ভারি বৃষ্টি ও পাহাড়ি ঢলের পানিতে প্লাবিত হয়ে গেছেRead More



Comments are Closed