ওসমানী বিমানবন্দরে ১৫০ রাউন্ড গুলিসহ যুক্তরাজ্য প্রবাসী আটক
বৈশাখী নিউজ ২৪ ডটকম: শর্টগানের ১৫০ রাউন্ড বিদেশী গুলিসহ যুক্তরাজ্য প্রবাসীকে আটক করেছে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর কাস্টম কর্তৃপক্ষ। শনিবার সকাল ১০টায় তাকে আটক করা হয়। আটক প্রবাসী আব্দুস সবুর সিলেটের বিয়ানীবাজার উপজেলার মাথিউরা গ্রামের আবদুস শহীদের পুত্র।
বিমানবন্দর সূত্র জানায়, যুক্তরাজ্য থেকে ছেড়ে আসা বিমানের ০০২ ফ্লাইটে শনিবার সকাল সাড়ে ৯টায় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন আবদুস সবুর। কাস্টমস বিভাগে তার লাগেজ স্ক্যানিং করার সময় শর্টগানের গুলি ধরা পড়ে। তল¬াশি করে লাগেজের ভেতর ১৫০ রাউন্ড গুলি পাওয়া যায়। গুলির বিপরীতে আমদানী সংক্রান্ত কোনো প্রমাণপত্র দেখাতে পারেননি আবদুস সবুর। ফলে তাকে আটক করা হয়।
ওসমানী বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার খায়রুল বাশার গুলিসহ যুক্তরাজ্য প্রবাসী আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed