Main Menu

তাহিরপুরের আ’লীগ প্রার্থীর এজেন্টের হাতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী লাঞ্চিত

হাবিব সরোয়ার আজাদ, তাহিরপুর (সুনামগঞ্জ) থেকে: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় শনিবার ৬ষ্ঠ ধাপে ৭ ইউনিয়নে সকাল ৮ টা থেকেই শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহন চলছে। কেবল উপজেলার শ্রীপুর উওর ইউনিয়নের বড়ছড়া ভোট কেন্দ্রে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী খন্দকার মোস্তাক আহমদ তার আপন চাচা আওয়ামীলীগ প্রার্থীর এজেন্ট খন্দকার আলকাছ উদ্দিন ও তার লোকজনের হাতে ভোট কেন্দ্রে লাঞ্চিত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টার দিকে আওয়ামীলীগ প্রার্থীর এজেন্ট খন্দকার আলকাছ উদ্দিন ভোট কেন্দ্রে চেয়ারে বসলে তারই আপন ভাতিজা স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী খন্দকার মোস্তাক আহমদ আপক্তিকর মন্তব্য করলে কেন্দ্রে থাকা খন্দকার আলকাছ উদ্দিন ও তার লোকজন মোস্তাককে লাঞ্চিত করেন। এছাড়া বেলা আড়াইটায় শেষ খবর পাওয়া পর্যন্ত আর কোথাও কোন রকম অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সকাল থেকেই উপজেলার বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়, লাউড়েরগড়, পুরান লাউড়েরগড়, লামাশ্রম, বিন্নাকুলি, সোহালা, মোল্লাপাড়া, বড়দল উওরের শিমুলতলা, গুটিলা, মাহারাম, চানঁপুর, শ্রীপুর উওরের বড়ছড়া, লাকমা, বড়দল দক্ষিণ ইউনিয়নের কাউকান্দি, সাধেরখলা সহ অধিকাংশ ভোট কেন্দ্র গুলোতেই নারী ভোটারদেও সরব উপস্থিতি লক্ষ করা গেছে।

Share





Related News

Comments are Closed