৪৩ বছরে অমিতাভ-জয়া
বৈশাখী নিউজ ডেস্ক: বলিউডে এমনই এক জুটি যারা এক ছাদের নিচে কাটিয়ে দিলেন ৪৩ বছর। সব সুখ-দুঃখ জড়িয়ে ছিল তাদের মাঝে। তারা আর কেউ নন। বলা হচ্ছে বলিউডের সবচেয়ে সফল জুটি অমিতাভ বচ্চন ও জয়া বচ্চনের কথা।
অভিনয় করতে গিয়েই দুজনের পরিচয়। তারপর পরিণয়, বিয়ে আর সংসার নিয়ে কেটে গেলো ৪৩ বছর। ১৯৭৩ সালের ৩রা জুন বিয়ে করেন অমিতাভ-জয়া। প্রথম দেখা বিখ্যাত পুনে ফিল্ম ইনস্টিটিউটে। তখন থেকেই ভালোলাগা। একপর্যায়ে ভালোবাসা। একই সঙ্গে তারা বেশকিছু ছবিতেও অভিনয় করেন।
দীর্ঘ বিবাহিত জীবনে অমিতাভ-জয়ার ঘর আলো করে জন্ম নেয় মেয়ে সীতা নন্দ এবং অভিষেক বচ্চন। দুই ছেলেমেয়েকে নিয়েই তাদের সুখের সংসার। এরমধ্যে বড় মেয়ে অভিনয় জগতে না থাকলেও একমাত্র ছেলে অভিষেক বলিউডের সিনেমায় অভিনয় করে যাচ্ছেন। অভিষেক ২০০৭ সালে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ঐশ্বর্য রাইকে বিয়ে করেন।
Related News
এমসি কলেজে ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি সোসাইটি’র যাত্রা শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান মুরারি চাঁদ কলেজে (এমসি কলেজ) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতেRead More
নায়ক সালমান শাহর ৩০তম মৃত্যুবার্ষিকী আজ
বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে আলোচিত ও জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। অল্প সময়েরRead More



Comments are Closed