বগুড়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১০
বৈশাখী নিউজ ডেস্ক: বগুড়ার শেরপুর উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের ধনকুন্ডিতে যাত্রীবাহী বাস ও পাথরবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১০জন নিহত হয়েছেন।
এ ঘটনায় আহত হয়েছেন আরো ২০ জন । তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে ৬ জনের নাম-পরিচয় জানা গেছে। নিহতরা হচ্ছেন-বাসচালক দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার বাসিন্দা শামিম হোসেন বেলাল (৪২), বাসযাত্রী জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার আজিজার রহমানের ছেলে সারোয়ার হোসেন (৩৫), দিনাজপুর শহরের বালুডাঙ্গা এলাকার নাজমুল হক সরকার (৩৫), দিনাজপুর সদরের খোদ্দ মাধমপুর গ্রামের পারভেজ আলম (৪০), রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার গোপালপুর গ্রামের বেনজির রহমান (৩৬) ও ট্রাকচালক টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার জোরবাড়িয়া গ্রামের ভোলা মিয়া (৪২)।
শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) বুলবুল ইসলাম জানান, পরিচয় পাওয়া ছয়জনের আত্মীয় স্বজনদের সংবাদ দেয়া হয়েছে। নিহত অপর চারজনের নাম পরিচয় উদঘাটনের চেষ্টা চলছে।
আহতদের উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফিন্সের স্টেশন অফিসার সোহেল রানা সাংবাদিকদের জানান, ধনকুন্ডি এলাকায় ঢাকাগামী পাথরবোঝাই একটি ট্রাকের সঙ্গে দিনাজপুরমুখী রেখা এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাসের ৭ পুরুষ যাত্রী নিহত হন। পরে হাসপাতালে নেয়ার পর আরো তিনজনকে মৃত ঘোষণা করা হয়।
পুলিশ ও স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও শজিমেক হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
এদিকে মহাসড়কের ওপর আড়াআড়িভাবে দুর্ঘটনাকর্বলিত যানগুলো আটকে পড়ায় দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকে। এতে মহাসড়কের দু’পাশে অসংখ্য যানবাহন আটকা পড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed