ফুলবাড়ীতে শিশু নির্যাতন বিরোধী নাটক মঞ্চস্থ
মোস্তাফিজুর রহমান সুমন, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে আর্ন্তজাতিক শিশু দিবস উপলক্ষ্যে বেতদিঘী তরুন শিশু ফোরাম এর আয়োজনে ও ফুলবাড়ী এডিপি, ওর্য়াল্ডভিশন বাংলাদেশ সার্বিক সহযোগিতায় শিশু নির্যাতন বিরোধী সচেতনতামূলক নাটক মঞ্চস্থ হয়েছে।
গত বুধবার বিকেলে বেতদিঘী ইউনিয়নের সিদ্দেসী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বেতদিঘী তরুন শিশু ফোরামের ১০টি গ্রাম শাখার সদস্যরা পর্যায়ক্রমে ১০টি শিশু নির্যাতন বিরোধী নাটিকা উপস্থাপন করে।
এ উপলক্ষ্যে আয়োজিত উদ্ধোধনী অনুষ্ঠানে বেতদিঘী তরুন শিশু ফোরামের সভাপতি মোঃ শাহীন আলম এর সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিদ্দেসী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ মিজানুর রহমান, ফুলবাড়ী এডিপির চাইল্ড প্রটেকশন এন্ড সিস্টেম সার্পোট অফিসার মিঃ শান্তানান চন্দ্র সিংহ, শিশু সুরক্ষা বিষয়ক সুপারভাইজার মোছাঃ আকলিম খাতুন, স্বাস্থ্য বিষয়ক সুপারভাইজার জনাব মোঃ বুলবুল আহমেদ, সিবিও সুপারভাইজার জনাব মোঃ জাহাঙ্গীর হোসেন, কৃষি বিষয়ক সুপারভাইজার জনাব মোঃ মেনহাজুলসহ প্রমুখ।
বক্তারা বলেন, সমন্বিত প্রচেষ্টা ও গণ সচেতনতাই পারে শিশু নির্যাতন রোধ করতে। পাশাপাশি তারা সরকারকে এ ব্যাপারে কঠোর হতে আহবান জানান।
উক্ত অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ, ৫০০জন ছাত্র-ছাত্রী, অবিভাবক, ঠাকুর, পুরোহিত এবং ইমাম-কাজী উপস্থিত থেকে শিশু নির্যাতন বিরোধী নাটিকা উপভোগ করে।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed