কলারোয়া সীমান্তে দুই ভারতীয় যুবতী আটক
জুলফিকার আলী, কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: কলারোয়া সীমান্তে অবৈধভাবে বাংলাদেশ অভ্যন্তরে প্রবেশ করার অপরাধে দুই ভারতীয় যুবতীকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫ টার দিকে উপজেলার চান্দা সীমান্তের মেইন পিলার ১৩/৮ এর নিকট থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃত দুই ভারতীয় যুবতী হলেন- উত্তর ২৪ পরগণা জেলার গাইঘাটা থানার যাদবপুর গ্রামের সুলতান মোড়লের মেয়ে মনোয়ারা খাতুন (২৮) ও একই গ্রামের আজগর আলীর মেয়ে বিলকিছ (২০)।
সীমান্তবর্তী মাদরা বিজিবি ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার হায়দার আলী জানান, বৃহস্পতিবার ওই সময় তার নেতৃত্বে চান্দা সীমান্তে বিজিবি সদস্যেরা টহল দিচ্ছিলেন। এ সময় আটককৃতরা বিনা পাসপোর্টে বাংলাদেশ অভ্যন্তরে প্রবেশ করার অপরাধে তাদেরকে আটক করে কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে।
আটককৃত দুই ভারতীয় যুবতী জানান, তারা ভারত থেকে বেড়ানোর উদ্দেশ্যে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেন। এ ব্যাপারে কলারোয়া থানায় মামলা দায়ের হয়েছে।
Related News
অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণা, ঝিনাইদহে গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভিযানে ইলিশ মাছ, জুতা, বাচ্চাদের খেলনা, ফার্নিচারসহRead More
যশোরে দুই শিশুপুত্রকে হত্যার পর বাবার আত্মহত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: যশোরের শার্শায় দুই শিশুসন্তানকে গলায় ফাঁস দিয়ে হত্যার পর তাদের বাবা নিজেওRead More



Comments are Closed