ঠাকুরগাঁওয়ে এসপির রুমে জেলা জজ কোর্টের জিপি লাঞ্ছিত
আব্দুল আওয়াল, ঠাকুরগাঁও থেকে : ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার ফারহাত আহম্মেদের কাছে লাঞ্ছিত হয়েছেন জেলা আইনজীবী সমিতির সিনিয়র অ্যাডভোকেট ও জেলা জজকোর্টের জিপি আলতাফুর রহমান খাঁন।
বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপার ফারহাত আহম্মেদের কক্ষে এ ঘটনা ঘটে।
অসৌজন্যমূলক, অপমানজনক, ঔধ্যর্তপূর্ণ, ক্ষমতার অপব্যবহারে মানহানিকর, খারাপ আচরণ করার কারণে এদিন এর প্রতিবাদে সন্ধ্যা সাড়ে ৭টায় ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতি তাৎক্ষণিক জরুরী সভা ডাকে। সভায় ঘটনার প্রতিবাদ ও তীব্র নিন্দা জানান আইনজীবীরা।
আলতাফুর রহমান খাঁন জানান, পুলিশ সুপার ফারহাত আহম্মেদের কাছে একটি মামলার বিষয়ে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে এক পর্যায়ে পুলিশ সুপার অকথ্য ভাষায় গালিগালাজ ও রুম থেকে বের করে দেয়। পরে আমি তাৎক্ষণিকভাবে জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদককে বিষয়টি অবহিত করি।
পুলিশ সুপার ফারহাত আহম্মেদ অসৌজন্যমূলক আচরণের কথা স্বীকার করে বলেন, একটু মাথাটা গরম হওয়ার কারণে উনার সঙ্গে খারাপ ব্যবহার হয়েছে। আমি বিষয়টির জন্য আন্তরিকভাবে দুঃখিত।
জেলা আইনজীবী সমিতির সভাপতি তোজাম্মেদ হক মঞ্জু জানান, পুলিশ জনগণের সেবক। তার কাছে এমন আচরণ কাম্য নয়। তাই আইনজীবী সমিতির উদ্যোগে মানববন্ধন, প্রতিবাদ সভা, পুলিশ সুপারকে অপসারণের জন্য সংবাদ সম্মেলনসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে বলে জরুরি সভায় সিন্ধান্ত নেই।
Related News
পঞ্চগড়ের আকাশে মায়াবী কাঞ্চনজঙ্ঘা, মেঘ সরতেই ধরা দিল হিমালয়ের রূপালি মুকুট
সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: অপেক্ষার প্রহর শেষে মেঘের আড়াল ভেদ করে উত্তরের আকাশেRead More
রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, তিনজনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: রংপুরের মিঠাপুকুর উপজেলার বৈরাগীগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে বাসের ধাক্কায়Read More



Comments are Closed