জগন্নাথপুরে পৃথক সংঘর্ষে মহিলাসহ আহত ২৫
মো: আব্দুল ওয়াহিদ, জগন্নাথপুর প্রতিনিধি: জগন্নাথপুরের পীরেরগাঁও ও শ্রীধরপাশা গ্রামে পৃথক ২টি সংঘর্ষের ঘটনায় মহিলাসহ ২৫জন আহত হয়েছেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিসহ প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার দুপুরে উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের পীরেরগাঁও গ্রামে কবর স্থানের ভুমি সংক্রান্ত বিরোধের জের ধরে ঐ গ্রামের ছুরত আলী ও এরশাদ আলীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় ঘন্টাব্যাপী সংঘর্ষে দেশীয় অস্ত্র সুলফি, টেটা, লাঠি, রামদা ও ইট-পাটকেলের আঘাতে উভয় পক্ষের মহিলাসহ কমপক্ষে ১৫জন আহত হন। এদের মধ্যে গুরুতর আহত আরশ আলী (৬০), আইয়ুব আলী (৫৮), নুরজাহান বেগম (৪০) কে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত হাসনা বেগম (৩০), আব্দুল হান্নান (৩৬), ইসরানুল হক (২৫), মনু মিয়া (৬০) কে জরুরী বিভাগে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হয়েছে।
এলাকাবাসী জানান, কবরস্থানের ভুমি নিয়ে ছুরত আলী ও এরশাদ আলীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। সংঘর্ষের ঘটনায় এক পক্ষ অপর পক্ষকে দায়ী করছেন।
এদিকে নির্বাচন সংক্রান্ত বিরোধের জের ধরে সোমবার বিকেলে কলকলিয়া ইউনিয়নের শ্রীধরপাশা গ্রামে দু-পক্ষের সংঘর্ষে মহিলাসহ ১০জন আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর আহত ছুরাব মিয়া (৫৫), নাজিম উদ্দিন (২৫), তাওহিদা বেগম (১৬) কে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এলাকাবাসী জানান, ইউপি নির্বাচনে দুই চেয়ারম্যান প্রার্থীর ভোট দেয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনাটি ঘটেছে।
ওসি (তদন্ত) খান মো: মাইনুল জাকির জানান, উভয় ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে লিখিত কোন অভিযোগ পাওয়া যায়নি।
Related News
সুনামগঞ্জে বৃদ্ধা ও যুবকের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জ সদর উপজেলায় ডোবা থেকে এক বৃদ্ধা এবং শান্তিগঞ্জ উপজেলা থেকে একRead More
টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে পর্যটকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরের টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে ট্যাকেরঘাট এলাকায় হার্ট অ্যাটাক করে আশিষRead More



Comments are Closed