Main Menu

সিসিকের গাড়ি উচ্ছেদ অভিযান, শ্রমিকদের সড়ক অবরোধ

বৈশাখী নিউজ ২৪ ডটকম : সিলেট সিটি কর্পোরেশন গাড়ি উচ্ছেদ অভিযান কালে একটি ‘তুচ্ছ ঘটনার’ জেরে নগরীর কোর্ট পয়েন্টে অবরোধ পালন করে পরিবহন শ্রমিকরা। বুধবার বিকেল চারটায় টেম্পু, ইমা, লেগুনা পরিবহণ শ্রমিক ইউনিয়িনের শ্রমিকরা সড়কে অবরোধ করে রাখে। এতে নগরীর ব্যস্ততম এলাকায় যান চলাচল স্থবির হয়ে পড়ে।

পরিবহন শ্রমিকদের অভিযোগ, বিনা নোটিশে অভিযান চালিয়েছে সিসিক। আর এসময় সিসিকের বোলডোজার একটি লেগুনা ভাঙচুর করে তুলে নিয়ে যায়।
তবে শ্রমিকদের এই অভিযোগ প্রত্যাখান করে সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব বলেন, যত্রতত্র অবৈধ পার্কিংয়ের ব্যাপারে বারবার তাদের সতর্ক করা হয়েছে। এরপরও তারা কথা শুনেননি। অবৈধ পার্কিং বিরোধী অভিযান নিয়মিত হচ্ছে এবং এ ব্যাপারে তাদের বার বার বলা হয়েছে জানিয়ে তিনি বলেন, আজ অভিযানের সময় একটি লেগুনার সাথে বোলডোজার লেগে যায়। চালকবিহীন ওই লেগুনাটি সিসিকের গাড়িতে করে নিয়ে যাওয়া হয় বলে তিনি জানান। এর প্রতিবাদে শ্রমিকরা প্রায় ২ ঘন্টা সড়ক অবরোধ করে।

Share





Related News

Comments are Closed