Main Menu

ঝিনাইদহে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপায় পানিতে ডুবে জিম (২) নামের এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে উপজেলার মনোহরপুর ইউনিয়নের দামুকদিয়া গ্রামে। সে ওই গ্রামের আশরাফুল শেখের ছোট মেয়ে।
জানা গেছে, দামুকদিয়া গ্রামের রাজমিস্ত্রি আশরাফুলের বাড়ির পার্শ্বে প্রতিবেশীরা মাটি উঠানোর জন্য একটি বড় গর্ত খুড়ে। স¤প্রতি বৃষ্টির পানিতে গর্তটি ভরে যায়। বুধবার সকালে আশরাফুলের শিশু কন্যা জিম খেলতে খেলতে ওই গর্তের পানিতে পড়ে ডুবে যায়। অনেক খোজাখুজির এক পর্যায়ে দুপুরে শিশুটিকে গর্তের পানিতে ভাসতে দেখা যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত বলে ঘোষনা করেন।
শৈলকুপা থানার ওসি মহিবুল ইসলাম ঘটনার স্বত্যতা স্বীকার করেন।

Share





Related News

Comments are Closed