সিলেটে প্রাণী সম্পদ কার্যালয়ের জায়গা উদ্ধার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর জেল রোডস্থ জেলা প্রাণী সম্পদ কার্যালয়ের জায়গা বুধবার জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে উদ্ধার করা হয়েছে। জানা যায়, প্রাণী সম্পদ অফিসের ২৩ ডিসিমেল জায়গা প্রাণী সম্পাদক অফিসের ব্যবহৃত কাজের জন্য ডিসির খতিয়ান থেকে একশ বৎসরের জন্য লীজ প্রদান করা হয়। কিন্তু হঠাৎ করে একটি অসাধু চক্র জায়গাটুকু দখলে নিতে নানা ধরণের পায়তারা শুরু করে। শেষ পর্যন্ত তারা জায়গাটুকু দখল করে নেয়। জেলা প্রশাসনের এক নোটিশের প্রেক্ষিতে আজ বুধবার ঐ জায়গাটুকু এড. শামীম সিদ্দিকী, আব্দুল হান্নান, আব্দুুল জব্বার, মাহফুজা সিদ্দিকীর দখল থেকে ঐ জায়গা উদ্ধার করা হয় এবং ঐ জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করে পাশে থাকা একটি হোটেল সিলগালা করা হয়।
Related News
সিলেট বৌদ্ধ সমিতির অ্যাডহক কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বৌদ্ধ সমিতির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিলেট বৌদ্ধ বিহার পরিচালনার জন্যRead More
সিলেটে ডিএনবি-র সাপ্তাহিক লঙ্গরখানা কর্মসূচির উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে অন্ন তুলে দিতে ব্যতিক্রমী এক উদ্যোগRead More



Comments are Closed