Main Menu

সিলেটে বিজিবি’র অভিযানে ভারতীয় মদ আটক

বৈশাখী নিউজ ২৪ ডটকম: ৫ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ কালাইরাগ বিওপির টহল দল কোম্পানীগঞ্জ উপজেলার বরম সিদ্দিপুর এলাকা থেকে অভিযান চালিয়ে ৪৮ বোতল ভারতীয় অফিসার চয়েজ মদ আটক করেছে। সোমবার রাত ৮টার দিকে অভিযানে নেতৃত্ব দেন হাবিলদার মো. শহিদুল ইসলাম। অভিযানে জব্দকৃত মাদকদ্রব্যের মূল্য ৭২ হাজার টাকা। আটককৃত মাদকদ্রব্য স্থানীয় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অফিসে জমা করা হয়েছে।

Share





Related News

Comments are Closed