হবিগঞ্জে জামানত হারালেন ৭২ চেয়ারম্যান প্রার্থী
হবিগঞ্জ প্রতিনিধি: পঞ্চম ধাপে অনুষ্ঠিত হবিগঞ্জের ৩১টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭২ জন চেয়ারম্যান প্রার্থী জামানত হারিয়েছেন। এর মাঝে ১৩ জন চেয়ারম্যান প্রার্থী ১শ’ ভোটও পাননি।
জামানত বাজেয়াপ্তের তালিকায় রয়েছেন-আওয়ামী লীগের ১ জন, বিএনপির ১০ জন, আওয়ামী লীগ বিদ্রোহী ১২ জন, বিএনপির বিদ্রোহী ৬ জন, জাতীয় পার্টির ১৩ জন, জাতীয় পার্টির বিদ্রোহী ২ জন, সাম্যবাদী দলের ১ জন, ইসলামী আন্দোলনের ১ জন ও স্বতন্ত্র ২৬ জন।
নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী মোট কাস্টিং ভোটের ৮ ভাগের ১ অংশ ভোট না পেলে জামানত বাজেয়াপ্ত হয়। তাদের মধ্যে বিএনপির ১ জন বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী পেয়েছেন মাত্র ১১ ভোট।
Related News
হবিগঞ্জে নারীদের আপত্তিকর ছবি ধারণ নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে মেয়েদের স্কুল, কলেজ ও মাদ্রাসায় যাতায়াতের পথে ইভটিজিং এবং নারীদেরRead More
হবিগঞ্জে ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হেলাল আটক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বাহুবলে সরকারিভাবে নিলামে কেনা ভারতীয় জিরাবোঝাই একটি ট্রাক আটকে পাঁচ লাখRead More



Comments are Closed