ওসমানীনগরে পুন:ভোটগ্রহনের দাবি চেয়ারম্যান প্রার্থী নুনু মিয়ার
বিশেষ সংবাদদাতা: সিলেটের ওসমানীনগরের দয়ামীর ইউনিয়নের নতুন বাজারে ২৯মে রাত ৯ টায় এক সভায় পরাজিত চেয়ারম্যান প্রার্থী নুর উদ্দিন আহমদ নুনু মিয়া পুন:ভোটগ্রহনের দাবি জানিয়েছেন। এ সময় আরো উপস্থিত ছিলেন তোয়াহিদ আলী,আব্দুল জব্বার,আমির আলী,আনহার আলী,হারুনুর রশিদ, আনহার মিয়া,মাওলানা জয়নাল আবেদীন, রুহেল আহমদ, ছালিক আহমদ, সস্তাব আলী প্রমুখ।
চেয়ারম্যান প্রার্থী নুর উদ্দিন আহমদ নুনু মিয়া জানান গত ২৮ মে ইউনিয়ন নির্বাচনে ৭নং দয়ামীর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বড় ধিরারাই হাজী মজমিল আলীর বাংলা কেন্দ্রে প্রিসাইডিং অফিসার কোন প্রার্থীর এজেন্টদের হাতে লিখিত ফলাফল না দিয়ে প্রথম অবস্থায় মৌখিকভাবে তার আনারস প্রতীকে ৭শ ৮১ ভোট ঘোষনা করেন। কিন্তু এ সময় কেন্দ্রের মোট ভোটারের হিসাব অনুযায়ী ২৪টি ব্যালট পেপার খোঁজে পাওয়া যায়নি। রাত সাড়ে ৯ টায় হারানো ২৪টি ব্যালট মিলিয়ে ফলাফল কেন্দ্রে ঘোষণা না করে উপজেলা নির্বাচন কেন্দ্রে এসে তার আনারস প্রতীকে ৬ শত ভোট দেখিয়ে ফলাফল ঘোষণা করেন। এতে নুর উদ্দিন আহমদ নুনু মিয়াকে পরাজিত দেখিয়ে প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী এসটিএম ফখর উদ্দিন কে বিজয়ী ঘোষণা করা হয়। ঐদিন রাত ৯ টা থেকে ১১টা পর্যন্ত আ’লীগের কর্মীরা ব্যালট ছিনতাইয়ের প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখেন।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed